সিলেট নগরীতে ৪দিন ধরে বৃদ্ধ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ৪দিন ধরে এক বৃদ্ধের খোঁজ পাচ্ছেন না স্বজনরা। গত মঙ্গলবার সকালে রাগ করে ঘর থেকে বেরিয়েছিলেন তিনি। নিখোঁজ রমিজ উদ্দিনের (৭০) বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। নগরীর খাসদবীরে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
রমিজ উদ্দিনের মেয়ে রেহেনা বেগম জানান, পুলিশের কাছ থেকে তারা জানতে পেরেছেন মঙ্গলবার দুপুরে হযরত শাহজালালের (রাহ.) মাজার এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার বাবাকে। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। পরে হাসপাতালে খবর নিলে জানতে পারেন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তার বাবা চলে গেছেন। হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি ফেরেননি রমিজ উদ্দিন।
কেউ রমিজ উদ্দিনের খোঁজ পেলে ০১৭৮২৫০৯৯১২ অথবা ০১৮৩৪৯৭৪৮২১ নাম্বারে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed