Main Menu

বিশ্বনাথে সংরক্ষিত ওয়ার্ডে আলেয়া বেগম জয়ী

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

ওয়ার্ডের সদস্যা চৌধুরী শারমীন তানিয়া পদত্যাগ করার কারণে ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে তাল গাছ প্রতিক নিয়ে ৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আলেয়া বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী সাকেরা বেগম বই প্রতিক নিয়ে পেয়েছেন ৫১৯ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে কলম প্রতিক নিয়ে ৩২০ ভোট জেসমিন বেগম ও সূর্যমুখি ফুল প্রতিক নিয়ে ২৬০ ভোট পান ময়না রানী দাস।

৪ হাজার ১৪০জন ভোটার নিয়ে গঠিত ওয়ার্ডের ভোটারদের মধ্যে নির্বাচনের দিন ১ হাজার ৬৮৪জন ভোটার নিজেদের ভোটাধিকার ভোট প্রয়োগ করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহন।

নির্বাচনে একটি পদের জনের ৪ জন প্রতিদ্বন্দি প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ভোট গ্রহণ শেষে ভোট গনণা করে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার।

নির্বাচনকে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে ওয়ার্ডের ৩টি ভোট কেন্দ্রে বিপুলসংখ্যাক আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed