সিলেটে নারী সাংবাদিকদের কর্মশালা অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমদ বলেছেন, ‘তথ্য অধিকার আইন নিশ্চিত করতে পারলেই সুশাসন গড়ে তোলা সম্ভব। একমাত্র এ আইন সুশাসন গড়ে তোলার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করতে পারে।’
বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তথ্য অধিকার আইন বিষয়ে সিলেট বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের ২৫ জন নারী সাংবাদিক অংশ নেন।
বক্তব্যে তিনি আরও বলেন, ‘সমাজে আইনের শাসন শক্তিশালী করা, মৌলিক অধিকার নিশ্চিত করা, সামাজিক ও অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করণ ও দরিদ্র দূর করতে এই আইন অন্যতম হাতিয়ার। পাশাপাশি এই আইন যত বেশি প্রয়োগ হবে ততই দুর্নীতি কমে আসবে।’
তথ্য কমিশন, সিলেটের জেলা প্রশাসন ও এফএনএফ বাংলাদেশের আয়োজনে অনুষ্টিত কর্মশালার উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিলেটের উপ-পরিচালক মীর মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তথ্য কমিশনের সচিব তৌফিকুল আলম, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিপিএ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি নসিমুল আরা হক, সাধারন সম্পাদক পারভিন সুলতানা ঝুমা ও সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া জেসমিন মিলি, বিএনএফ বাংলাদেশ এর কর্মকর্তা নাজমুল ইসলাম।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed