সিলেট সদর উপজেলায় মশক নিধন সপ্তাহ শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারা দেশের ন্যায় সিলেট সদর উপজেলায়ও মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১২ টায় শাহী ঈদগাস্থ সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে মশক নিধক ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ হিরন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদ পারভীন, সংক্রামক ব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ওয়াকিল উদ্দিন জোয়ারদার, ডাঃ এহসানুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) লায়েছ মিয়া তালুকদার, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ফয়জুল হক, মহানগরীর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আমিনুর রহমান পাপ্পু প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed