ছেলেধরা সন্দেহে প্রেমিক যুগলসহ আটক ৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলেধরা সন্দেহে প্রেমিক যুগলসহ ৩ জনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পাত্রখোলা চা বাগান এলাকায় প্রেমিক যুগল সিলেটের ওসমানিনগর উপজেলার সারইদা গ্রামের ছোট মিয়ার ছেলে প্রেমিক সাহান মিয়া (২২) ও কমলগঞ্জ উপজেলার কামদপুর গ্রামের উসমান আলীর মেয়ে দশম শ্রেণির ছাত্রী সালমা বেগম (১৭) ঘুরাফেরা করছিল। এসময় স্থানীয় শ্রমিকদের মধ্যে সন্দেহ দেখা দিলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এক শ্রমিক ছেলেধরা বলে চিৎকার করলে শতাধিক শ্রমিক জড়ো হয়ে সিএনজি চালক মৌলভীবাজার সদরের জগন্নাথপুর এলাকার সামসুল ইসলামের ছেলে অলি আহমেদ (২২) সহ প্রেমিক যুগলকে গণপিঠুনি দেয়ার চেষ্টা করে। এ সময় তাদেরকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করতে গিয়ে মন্তাজ মিয়া নামে এক পল্লী চিকিৎসক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফেরৎ পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাত্রখোলা চা বাগানে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির হাত থেকে প্রেমিক যুগল ও সিএনজি চালক সহ ৩ জনকে উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed