৪০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ৪০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। এতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য হয়েছেন ২০ হাজার ২৭৭ জন।
বৃহস্পতিবার কমিশনের বিশেষ সভায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল অনুমোদনের পর বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
এতে বলা হয়েছে, বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাচ্ছে। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে নিন্মোক্ত পদ্ধতিতে যে কোনো মোবাইল হতে এসএমএস করে ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এর ফলাফল জানা যাবে।
Format: PSC40 Registration Number লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি মেসেজ এ ফলাফল পাওয়া যাবে। লিখিত পরীক্ষার সময়সূচী যথাসময়ে জানানো হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এ বিসিএসে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed