ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত।
মঙ্গলবার (২৩ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং সচেতন নাগরিক বৃন্দ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক এহসানুল হাদী রুম্মানের সভাপতিত্বে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. সামছুল আরিফিনের পরিচালনায় বক্তব্য রাখেন সাওন ইমন, আলী আকবর, জালাল উদ্দিন, মাসুদ আহমদ, আরিফ হোসাইন, আবির আহমেদ, ফরহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হাসান আহমদ, শাকিল আহমদ, কাজী পলাশ, রেজওয়ান আহমদ, আকাশ আহমদ, তারেক আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন মামলা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে দেশের বৃহত্তর স্বার্থে তার নিরাপত্তা জোরদার করুণ। সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্তা করুণ। যে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করেছে তাকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান বক্তারা।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed