গাজীপুরে ওয়াশিং কারখানাকে ৩ লক্ষ টাকা জরিমানা
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ইটিপি না থাকায় ২টি ওয়াশিং কারখানাকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় হোতাপাড়া এলাকার জাহীনটেক্স লিঃ ও বেরাইদেরচালা, শ্রীপুর এলাকার এসকে সোয়েটার্স লিঃ এ ইটিপি বিহীনভাবে ওয়াশিং এর বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণের কারনে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানে জাহীনটেক্স ইন্ডাস্ট্রিজ লিঃ কে পরিবেশ দূষণের দায়ে ২ লক্ষ টাকা এবং এসকে সোয়েটার্স লিঃ কে ১ লক্ষ টাকা করে সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য্যপূর্বক তা আদায় করা হয়। এবং অবিলম্বে ইটিপি নির্মাণ করে ফ্যাক্টরির কার্যক্রম চালু করতে নির্দেশ প্রদান করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মোঃ আঃ সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহিদ এবং আনসার বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed