শাহজালাল (রহ.) এর ওরসে লাখো মানুষের ঢল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর ওরসে যোগ দিতে এসেছেন লাখো ভক্ত-আশেকান। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে মাজার প্রাঙ্গণ।
মঙ্গলবার সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হয় হযরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরস। এরপর মাজারে গিলাফ চড়াতে শুরু করেন ভক্তরা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গিলাফ চড়ান সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। এরপর খালেদা জিয়ার পক্ষে গিলাফ চড়ান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরস উপলক্ষে শাহজালাল (রহ.) এর মাজার নতুন করে সাজানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে আগত ভক্ত আশেকানরা ভীড় করছেন মাজার শরীফে। মাজারসহ আশপাশের এলাকা এখন লোকে লোকারণ্য। ভক্তরা মিছিল সহকারে মাজারে গিলাফ নিয়ে আসছেন। ওরসের কারনে মাজারের আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।
রাত ৩টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। বুধবার ভোরে শিরনি বিতরণের মাধ্যমে শেষ হবে ওরস।
উল্লেখ্য, ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলক্বদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed