যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন বরিস জনসন
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নিবন্ধিত সমর্থকদের ভোটে তাকে দলের নতুন নেতা হিসেবে বেছে নেয়ায় তিনিই দেশটির প্রধানমন্ত্রী হলেন।
দলে বিদ্রোহের মুখে তেরেসা মে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় নতুন নেতৃত্ব বেছে নিতে ভোটের আয়োজন করে কনজারভেটিভ পার্টি। সেই দৌড়ে শেষ পর্যন্ত সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।
সোমবার (২২ জুলাই) কনজারভেটিভ পার্টির ১ লাখ ৬০ হাজার নিবন্ধিত সমর্থকদের ভোটের মধ্যে জনসন পেয়েছেন ৯২ হাজার ১৫৩ ভোট। আর হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬ ভোট। নির্বাচনে ৮৭ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে।
মঙ্গলবার (২৩ জুলাইদুপুরে সেই ভোটের ফলাফলে বিজয়ী হিসেবে বরিস জনসনের নাম ঘোষণা করা হলে তার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যাওয়া নিশ্চিত হয়ে যায়।
বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি ব্রিটেন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। একইসঙ্গে এ দিন রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র দেবেন টেরিজা মে।
বিজয়ী হওয়ার পর দেয়া বক্তব্যে জনসন প্রতিশ্রুতি দেন, ‘দেশকে ঐক্যবন্ধ করতে যাচ্ছি। একইসঙ্গে ব্রেক্সিট চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছি।’
এদিকে জনসনকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-তথ্যসূত্র; বিবিসি
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed