Main Menu

ভারতে বজ্রপাতে ৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ সময় বজ্রপাতে আহত হয়েছেন আরও ১৩ জন।

রবিবার (২১ জুলাই) উত্তর প্রদেশে এ ঘটনা ঘটে। উত্তর প্রদেশ রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি জানায়, রবিবার (২১ জুলাই) বজ্রপাতের শিকার হয়েছেন কানপুর ও ফতেহপুরে সাত জন করে। ঝাঁসিতে পাঁচ জন, জালাউনে চার জন, হামিরপুরে তিন জন, গাজীপুরে দুই জন, আর জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও চিত্রকুটে এক জন করে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় শোক জানিয়েছেন। এছাড়া ভুক্তভোগী প্রতি পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed