মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে তরুণীর মৃত্যু
কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে চলন্ত মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে লিজা আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত লিজা আক্তার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামের তজই মিয়ার মেয়ে এবং গুড নেইবার্স বাংলাদেশের আদমপুর শাখার একজন স্বাস্থ্য কর্মী।
জানা যায়, লিজা তার সহকর্মীর সাথে গুড নেইবার্সের কাজেই অত্র ইউনিয়নের নয়াপত্তন থেকে কোনাগাঁও যাওয়ার পথে একটি ব্রিজের রেলিংয়ের সাথে লেগে ছিটকে পড়ে যায় এবং মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত রক্তক্ষরনের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহত লিজা মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্রী ছিল।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed