Main Menu

ডেঙ্গু জ্বরে মারা গেলেন হবিগঞ্জের সিভিল সার্জন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সাহাদাত হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডা. সাহাদাত হোসেনের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। তিনি এ মাসের ৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেছিলেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতীন্দ্র চন্দ্র দেব বলেন, রোববার সকালের দিকে অফিস করেন ডা. শাহাদাত। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা চলাকালে অসুস্থতবোধ করলে তিনি বাসায় চলে আসেন। বিকেলের দিকে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।’

Share





Related News

Comments are Closed