মৌলভীবাজারে লেবুর বাম্পার ফলন
বৈশাখী নিউজ ডেস্ক: আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মৌলভীবাজারে লেবুর বাস্পার ফলন হয়েছে। চাষিরা বাণিজ্যিকভাবে লেবু চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন। উৎপাদন বেশি হওয়ায় প্রতিদিন কোটি টাকার লেবু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
কৃষি বিভাগের দাবি, কৃষকদের সব ধরণের সহযোগিতা দেয়ায় বাম্পার ফলন হয়েছে।
উচুঁ নিচু পাহাড়ি টিলা। সেই টিলায় সারি সারি লেবু গাছ। গাছের গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে, থোকা থোকা লেবু, হালকা বাতাসে দোল খাচ্ছে। অধিক ফলনের আনন্দে দুলছে চাষিদের মনও।
মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় লেবুর বাম্পার ফলন হয়েছে। পাহাড়ি টিলায় বাণিজ্যিকভাবে কাগজি, চায়না, জারা, পাতি ও কাটা লেবু চাষ হচ্ছে।
চাষিরা জানান, লেবুর ফলন ভালো হয়েছে। চাহিদাও ভালো। বিক্রি করে ভালো লাভবান হওয়া যায়। যদি বাজারটাও ভালো হতো তাহলে দামটা বেশি পাওয়া যেতো।
ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন ভালো হওয়ায় প্রতিদিন কোটি টাকার লেবু বিক্রি হচ্ছে।
মৌলভীবাজার শ্রীমঙ্গল আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জসিম বলেন, এই বছর ভালো ফলন হয়েছে। আশা করি, চাষীরা ভালো দাম পাবে।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চাষিদের সব ধরনের সহযোগিতা করায় বাম্পার ফলন হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলার কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি বলেন, লেবু চাষে পোকা-মাকড় আক্রমণ কম হয়। সেজন্য কৃষকদের খরচও কম। এতে লাভবান বেশি হয়।
জেলা কৃষি অফিসের তথ্য মতে, এ বছর জেলায় এক হাজার ৫৫০ হেক্টর জমিতে লেবু চাষ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪ হাজার ৫শ ৮০ মেট্রিক টন।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed