প্রেমের টানে ফিলিপাইনী কন্যা কিশোরগঞ্জে
বৈশাখী নিউজ ডেস্ক: এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। মনের মানুষটিকে কাছে পেতে সুদূর ফিলিপাইন থেকে বাংলাদেশে উড়ে এসেছেন এনালিনি রোজালেস ফ্লোরেস নামের এক সুন্দরী তরুণী। তার প্রেমিকের নাম মো. জহিরুল ইসলাম রাজন। বাড়ি কিশোরগঞ্জ।
ফিলিপাইনের ভিনগেট প্রদেশের ভাগিউ সিটির সেন্ট্রাল ফেয়ারভিউ গ্রামের মেয়ে এনালিনির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় রাজনের। এর পর দুজন দুজনকে জানাশোনা। রাত জেগে ফেসবুকে চ্যাটিং। ধীরে ধীরে গভীর প্রেম। এর পর আর কেউ কারও কাছ থেকে দূরে থাকতে পারলো না। পাসপোর্ট-ভিসা করে মেয়েটিই নিজের দেশ ছেড়ে প্রেমিকের টানে চলে এলেন বাংলাদেশে।
এনালিনির বাবার নাম পাপিনিয়ামো সাভান্ডাল ফ্লোরেস ও মায়ের নাম ক্রিসটিটা রোজালেস ফ্লোরেস।
গত ২৭ জুন রাজনের বাসায় আসেন এনালিনি। এর পর পরিবারের সম্মতিতে রাজনের সঙ্গে গত শুক্রবার (৫ জুলাই) জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলামী বিধান মতে এনালিনির বিয়ে হয়। এর আগের দিন বৃহস্পতিবার হয় গায়ে হলুদ।
এদিকে রাজনকে বিয়ে করার পর নাম পরিবর্তন করে এনালিনি নিজের নতুন নাম রেখেছেন জান্নাতুল ফেরদৌস জান্নাত। প্রেমের এমন উজ্জ্বল দৃষ্টান্তে রাজনের এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন রাজন ও তার নববধূ।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed