জৈন্তাপুরে মেয়ে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার পল্লীতে ১২ বছর বয়সী এক মেয়ে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়- সোমবার সকাল ৮টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী মোকামটিলা গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার মেয়ে সুলতানা বেগম (১২) নিজ বসত ঘরের টিনের চালের বর্গার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী বিষয়টি দেখে পুলিশকে জানালে জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপ কুমার রায় ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে অধিকতর তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সুলতানার পিতার মৃত্যুর পর তার মায়ের দ্বিতীয় বিয়ে হয় সেলিম উদ্দিনের সাথে। বিয়ের পর সুলতানার মা কে বিদেশ পাটিয়ে দেয় সেলিম উদ্দিন। এর পর থেকে সুলতানাকে নিয়ে সেলিম উদ্দিন বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। সর্বশেষ মোকাম টিলার রঙ্গন বিবির বাড়ীতে ভাড়া বাসায় থাকা অবস্থায় সুলতানা গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে।
পুলিশ জানায় রোববার দিবাগত রাতের কোন এক সময় সে ঘটনাটি ঘটিয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপ কুমার রায় বলেন- সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কজেজ মর্গে প্রেরণ করেছি। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed