ফুল কলিকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে বাসি দই, মিষ্টি ও রসমালাই বিক্রিসহ কৌশলে মেয়াদোত্তীর্ণ স্টিকার তুলে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অপরাধে ফুল কলিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর মতিঝিল ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় আরও তিনটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করে অধিদফতর।
অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।
অভিযান শেষে আব্দুল জব্বার মণ্ডল সাংবাদিকদের জানান, আজ ঢাকার ওয়ারী ও মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জনপ্রিয় ফার্মেসিকে ১০ হাজার টাকা, পিন্টু ড্রাগ হাউসকে ১০ হাজার, দই, মিষ্টি ও রসমালাই মেয়াদোত্তীর্ণের স্টিকার উঠিয়ে বিক্রির অপরাধে ফুল কলিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে হাড়ি গোস্তকে ২০ হাজার টাকাসহ চার প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Related News
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যুRead More
মানিকগঞ্জের সিঙ্গাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিঙ্গাইরে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষিRead More



Comments are Closed