গোয়াইনঘাটের নিখোঁজ কাঠ মিস্ত্রি উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিখোঁজের ১২দিন পর সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের সহায়তায় কাঠ মিস্ত্রি আবু বক্করকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে জকিগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়।
আবু বক্কর গোয়াইনঘাট উপজেলার তিতকুলি-হাওর গ্রামের বাছেদ মুন্সির ছেলে। তবে তিনি নিজ থেকে আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ জুন বিকেলে আবু বক্কর তার পার্শ্ববর্তী এলাকায় সীমার বাজার যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এদিন রাত থেকেই তার ব্যবহৃত মোবাইলে ফোন দিয়ে এবং আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। কোথাও কোন খোঁজ না পেয়ে পরবর্তীতে আবু বক্করকে অপহরণ করা হয়েছে দাবি করে তার ছেলে গত ২৬ জুন এ বিষয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির প্রেক্ষিতে থানার এসআই মিয়া নাসির তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ৩ জুলাই বুধবার রাতে আবু বক্করকে খোঁজে বের করেন।
বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আবু বক্করকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল জানান, আবু বক্করকে কেউ অপহরণ করেনি। সে পরিবারের লোকজনের সাথে অভিমান করে তার এক বন্ধুর সাথে শলাপরামর্শে সিলেটের জকিগঞ্জ এলাকায় নিজ থেকেই আত্মগোপনে ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
Related News
কানাইঘাটে ১৬৮০ কেজি ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে প্রায় সাড়ে ৮ লক্ষRead More
সিলেটে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ যুবক আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয়Read More



Comments are Closed