হবিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের ভাটি শেরপুর ভূমিহীন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ রিপন আক্তার (৩২) একই গ্রামের বাসিন্দা আশিক মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আশিক মিয়া দা দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান রিপন আক্তার।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত আশিক মিয়াকে আটক করে রাখেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed