ডিসি সরওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী খেলাফত মজলিসের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সর্বজন গ্রহণযোগ্য জেলা প্রশাসক জনাব সরওয়ার আলমকে আকস্মিক বদলীর আদেশের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর খেলাফত মজলিস নেতৃবৃন্দ।
২১ জুন রবিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী বিবৃতিতে বলেন- ‘যখন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহ. ও শাহপরান রহ. এর মাজারের দান-অনুদানকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা এবং সিলেটবাসীর নাগরিক সেবার মান উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়তে উদ্যোগী হয়েছেন জনাব সারওয়ার আলম, ঠিক তেমনি একটি সময়ে তাঁর বদলীর আদেশে আমরা হতবাক। এরকম আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও দূর্নীতিহীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।’
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ‘যখন গোটা সিলেটের ধর্মপ্রাণ মানুষ ডিসি সরওয়ার আলমের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন, তখন এরকম গণ বিরোধী আদেশ কার সার্থে এবং কেন দেয়া হয়েছে?সিলেটবাসীর তা জানার অধিকার আছে।’
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, ‘অনতিবিলম্বে গণধিকৃত ও মাজারের দান-অনুদান আত্মসাৎকারীদের সার্থে জারিকৃত আদেশ প্রত্যাহার করে জনাব সরওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বহাল রাখতে হবে। অন্যথায় সিলেটের জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে।’
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed