শাহপরাণে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর শাহপরাণ গেইট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ৬ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে।
মঙ্গলবার রাত ৮টার দিকে খাদিমপাড়া ইউনিয়ন অফিসের অদূরে ইউনিয়ন চেয়ারম্যান ও যুবলীগ নেতা এডভোকেট আফসর আহমদ ও জাহাঙ্গীর আলম সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আগামী ২৯ জুলাই অনুষ্ঠিতব্য জেলা যুবলীগের সম্মেলনকে সামনে রেখে সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদের সম্ভ্যাব্য ২ প্রার্থী খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আফসর আহমদ ও একই এলাকার রন্জিত গ্রুপের অনুসারী যুবলীগ নেতা জাহাঙ্গির আলমের মধ্যে বিরোধ চলছিল।
দুদিন আগে জেলা যুবলীগের বর্ধিত সভায় যাওয়ার সময় ওই দু’গ্রুপের মধ্যে একই এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর গ্রুপের হামলায় আফসর গ্রুপের এক কর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৫ টার দিকে আফসর গ্রুপ মিছিল বের করলে আবার হামলা করে জাহাঙ্গীর গ্রুপের অনুসারীরা। এ সময় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় জেলা যুবলীগের সদস্য বাবুল আহমদের ছোট ভাই রাসেল গুলিবিদ্ধ হন। এছাড়া আহত হন আরো অন্তত ৯ জন।
আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের বেশির ভাগ আফসর আহমদের অনুসারী বলে জানা গেছে। এদিকে সংঘর্ষের সময় ৬ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে।
খবর পেয়ে শাহপরাণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed