মধ্যরাতে নদীতে ধ্বসে পড়লো ৪ দোকান
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাউকাপন বাজারে আরেক দফা ভাঙনে নদীতে বিলীন হলো আরো ৪টি ব্যবসা প্রতিষ্টান। এতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন হাজী হাবিবুর রহমান, চা দোকানী হাজির মিয়া, খেলনার দোকানদার অমল দে ও ফার্মেসি ব্যবসায়ী পুলকেশ দে।
সোমবার রাত পৌনে ১২ টার দিকে হঠাৎ বাজারে ভাঙন শুরু হলে ৪টি দোকান বিলীন হয়। এসময় তড়িঘড়ি করে মালপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ব্যবসায়ীরা। তবে কিছু বুঝে ঊঠার আগেই অনেক মালামাল ভেসে যায়।
মঙ্গলবার সকাল ৭ টায় স্থানীয় জনপ্রতিনিধিরা পরিদর্শনে গেলে ব্যবসায়ী হাজির মিয়া জানান এই ছোট্ট চায়ের দোকানটাই আমার আয়ের একমাত্র সম্বল। দোকানটি নদীগর্ভে বিলীন হওয়ায় এখন পথে বসে গেলাম।
এলাকাবাসী জানান এখন বাজার রক্ষার চেয়ে বড়খার বাড়ি-দেওয়ান দিঘী সড়ক এবং বন্যা নিয়ন্ত্রণ বাধ রক্ষা জরুরি। এখানে প্রতিরক্ষা বাধ ভেঙে গেলে হাজীপুর ও কামারচাক ইউনিয়ন বন্যা কবলিত হবে।
এলাকাবাসী এই রাস্তা ও বাজার রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী ও সাংসদ জননেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed