কুলাউড়ায় মাদরাসা ছাত্রীকে কুপিয়ে আহত
এহসান বিন মুজাহির: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদরাসা ছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে এক বখাটে। ওই ছাত্রী মাদরাসায় যাওয়ার সময় ওই ঘটনা ঘটে।
আহত হাজেরা বেগম (১৪) বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সোমবার (১ জুলাই) সকালে বখাটে রুহুল আমিন (১৫)কে আটক করে মৌলভীবাজার আদালতে সোপর্দ করেছে কুলাউড়া থানা পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, ৩০ জুন সকাল আনুমানিক সাড়ে ৯টায় টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের মেয়ে স্থানীয় চাউরউলি মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী হাজেরা বেগম মাদরাসায় যাওয়ার পথে একই গ্রামের আব্দুল মনাফের বখাটে পুত্র রুহুল আমিন দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন হাজেরা বেগমের আর্তচিৎকারে এগিয়ে এসে তাকে প্রথমে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে। এখানে হাজেরা বেগমের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় লোকজন জানান, বখাটে রুহুল আমিনের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সে ক্ষিপ্ত হয়ে হাজেরার উপর হামলা চালায়। অবশ্য পুলিশ বলছে, ছাগল নিয়ে উভয় পরিবারের বিরোধের জের ধরে এই হামলা চালিয়েছে রুহুল আমিন। খবর পেয়ে ৩০ জুন রাতেই অভিযান চালিযে পুলিশ বখাটে রুহুল আমিনকে আটক করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন আহত মেয়ের বাবা। ঘটনার সাথে জড়িত রুহুল আমিন স্বীকারোক্তিমুলক জাবানবন্দি দেয়ায় তাকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More



Comments are Closed