‘লাইফ সাপোর্টে এরশাদ’
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, ‘এরশাদের অবস্থা ক্রিটিক্যাল বলা যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’
সোমবার (১ জুলাই) বিকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এরশাদকে দেখে আসার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের বাইরে নিতে হলে যে রকম শারীরিক অবস্থা থাকা দরকার, সে রকম অবস্থা তার নেই। লম্বা জার্নি করার অবস্থা নেই।’
জাহিদ মালেক বলেন, ‘যেসব চিকিৎসা দেশের বাইরের হাসপাতালে দেওয়া হয়, এখানেও তা আছে। যা যা চিকিৎসার প্রয়োজন, তা দেওয়া হচ্ছে। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
গত ২৬ জুন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ৯০ বছর বয়সী এরশাদ হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed