ফেঞ্চুগঞ্জে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে উতু মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুলাই) রাতে উপজেলার ঘিলাছড়ার যুধিষ্ঠিপুরের নোয়াগাঁও এলাকা থেকে উতু মিয়ার লাশ উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
নিহত উতু মিয়া যুধিষ্ঠিপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত মুফজ্জিল আলীর ছেলে।
তবে উদ্ধারকৃত মৃতদেহ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে নানা জল্পনা কল্পনা। অনেকে এটিকে হত্যা বলছেন, আবার কিছু মানুষ আত্মহত্যা বলে ধারণা করছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে মূল ঘটনা জানা যাবে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed