Main Menu

খেটে খাওয়া মানুষের জন্য রেশনিং প্রথা চালুর দাবি

বৈশাখী নিউজ ডেস্ক : কৃষকের উৎপাদিত পণ্যের উপযুক্ত মূল্য প্রাপ্তি নিশ্চিত করা এবং খেটে খাওয়া মানুষের জন্য রেশনিং প্রথা চালুর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া।

তিনি বলেছেন, ‘স্বাধীন দেশে শ্রমিক শ্রেণীর মানুষ অসহায় নির্যাতনের শিকার। তাই মানুষের মৌলিক অধিকার আদায়ে দেশের সকল শ্রমজীবি মানুষকে এককাতারে আসতে হবে। শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে সকল শ্রমজীবি জনগনকে। তবেই মুক্তি আসবে মেহনতি মানুষের।’

সোমবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর উদ্যোগে সিলেট বিভাগীয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সমাবেশের প্রতিপাদ্য ছিল ‘সাম্রাজ্যবাদ, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, লুটপাত ও দুর্নীতি বিরোধী সংগ্রামকে বেগবান করা’।

সংগঠনের সিলেট জেলা সম্পাদক কমরেড ধীরেন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সভাপতি কমরেড এম. এ. গণি, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আফরোজ আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অধ্যক্ষ ব্রজগোপাল দে চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোশাহিদ আহমদ, কমরেড এডভোকেট শশাঙ্ক দত্ত, কমরেড শেখ আব্দুল কুদ্দুস, কমরেড আমির উদ্দিন, কমরেড পলাশ রঞ্জন দেব, কমরেড মিন্টু দে, কমরেড ডা. বাবুল দেবনাথ।

কমরেড বিকাশ বীরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ন্যাপ নেতা এম. এ. মতিন, বিপিবি নেতা ডা. বীরেন দেব, গণতন্ত্রি পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টর আরশ আলী। সভায় শোক প্রস্তাব পাঠ করেন সিলেট মহানগর সাম্যবাদী দলের আহ্বায়ক কমরেড মহেন্দ্র সিংহ।

Share





Related News

Comments are Closed