Main Menu

ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতাড়িত হয়ে জাহান উদ্দিন (৩৫) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু ঘটেছে।

শনিবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা গ্রামে এ ঘটনা ঘটে।

জাহান উদ্দিন চৌকা গ্রামের মৃত রজব আলীর পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কৈতক হাসপাতালের ইনচার্জ মোজাহারুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রামের ত্রুটি যুক্ত পিডিবির সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় জাহান উদ্দিন। এসময় তাকে মুমুর্ষ অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed