Main Menu

সিলেটে সুরমা-সারি নদীর পানি কমছে

বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার বৃষ্টি না হওয়ায় সিলেটে সুরমা ও সারি নদীর পানি কমতে শুরু করেছে। ফলে পানিতে তলিয়ে যাওয়া নদী তীরের চার উপজেলার নিন্মাঞ্চলের পানিও ক্রমশ নামছে। তবে, পাহাড়ি ঢল নামলে ফের নদীতে পানি বেড়ে বন্যার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অফিস।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার বিকেল তিনটায় কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় সুরমার সিলেট পয়েন্টে বিপদসীমার ২১ সেন্টিমিটার, কুশিয়ারার আমলশীদ পয়েন্টে বিপদসীমার ১৮৯ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ৮৮ সেন্টিমিটার এবং সারী নদীর পানি সারীঘাট পয়েন্টে ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি কমে যাওয়ায় গোয়াইনঘাট উপজেলার সারি-গোয়াইন সড়কে যান চলাচল শুরু হয়েছে। এছাড়া কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার নিন্মাঞ্চলের এলাকাগুলো থেকেও পানি নামছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share





Related News

Comments are Closed