শায়েস্তাগঞ্জে বাস চাপায় কিশোর নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী একটি বাসের চাপায় পারভেজ মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
শনিবার (২৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত পারভেজ মিয়া কদমতলী গ্রামের হাজী কবির মিয়ার পুত্র।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মো. লিয়াকত আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পারভেজ নামে ওই কিশোর তার বাড়ি থেকে কদমতলীতে তাদের দোকানের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হওয়ার সময় সিলেটগামী একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related News
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More
হবিগঞ্জে চিকিৎসার অবহেলায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের বিক্ষোভ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠেছে।Read More



Comments are Closed