বিশ্বনাথে শতবর্ষী মাকে মারধর, ছেলে আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে শতবর্ষী অসুস্থ মাকে মারধর করে কোমর ভেঙ্গে দিয়েছে ছেলে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার অলংকারী ইউনিয়নের বেতসান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
আবদুল আজিজ শফিক (৬৫) নামে ওই ছেলেকে আটক করেছে থানা পুলিশ। তিনি বেতসান্দি গ্রামের মৃত হাজী তোতা মিয়া জাহার উল্লাহর ছেলে।
গুরুতর আহত শতবর্ষী মাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আবদুল আজিজ শফিকের ছোট ভাই আবদুল মুকিত তুরু তার মা আপ্তারুন্নেছার দেখভাল করেন। নানা কারণে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। গত বৃহষ্পতিবার বিকেলে তুরু বাড়ির বাইরে থাকাবস্থায় আবদুল আজিজ শফিক তার শতবর্ষী অসুস্থ মায়ের উপর চড়াও হন। তাকে মারধর করে চেয়ার থেকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন আপ্তারুন্নেছা। তাকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে আবদুল আজিজ শফিককে নিজ বাড়ি থেকে আটক করে থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ছোটভাই আবদুল মুকিত তুরু।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, মায়ের উপর হাত তোলা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এর সাথে জড়িতদেরকে পুলিশ শূন্য সহনশীলতা দেখাবে। অভিযোগের প্রেক্ষিতে আমরা যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করছি।
Related News
গোয়াইনঘাটে ১৭টি লিস্টার মেশিন ও ৩টি জেনারেটর ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করাRead More
সিলেটে ২১০০ পিস ইয়াবাসহ ৩ জন পুলিশের জালে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক দুটি অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহRead More



Comments are Closed