সিলেটে নামতে না পেরে ঢাকায় ফিরে গেল বিমান
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বাংলাদেশ বিমানের বিজি ৬০৫ ফ্লাইটটি সিলেটের আকাশে প্রায় আধাঘণ্টা চক্কর দেয়ার পর ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায়।
শুক্রবার (২৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।
বিমানের যাত্রী ফটো সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ জানান, ঢাকা থেকে বিমানের ৬০৫ ফ্লাইটটি শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল। তবে ফ্লাইটটি এক ঘণ্টা বিলম্বে ৫টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
কিন্তু সিলেটে এসে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বিমান। কয়েকবার চেষ্টা করেও পাইলট বিমানটি ওসমানীতে অবতরণে ব্যর্থ হন। পরে যাত্রীদের নিয়ে বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায়।
শাহজালাল বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলকে পেয়ে সিলেটের যাত্রীরা তাদের দুর্ভোগের কথা জানান। মন্ত্রী আবহাওয়া ভালো হলে পরবর্তী একটি ফ্লাইটে তাদের সিলেট পাঠানো হবে বলে আশ্বাস দিয়ে বলেন, এ নিয়ে তিনি বিমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।
বিমান বাংলাদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফ্লাইটটি পরে বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা করে ভালোভাবে পৌঁছে।
Related News
ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাইয়ের মারামারির সময় ভাসুরেরRead More
জকিগঞ্জে একাধিক স্থানে নদীভাঙন, হুমকিতে নদীতীরবর্তী জনপদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখেRead More



Comments are Closed