সিলেটে যুবলীগের পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ১২নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল বৃহস্পতিবার (২৭ জুন)। নগরীর সোবহানীঘাটে সম্মেলনের মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়। শামীম আহমদকে সভাপতি ও আল মুমিনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির গঠনের পরই শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর শেখঘাটে কমিটি বিলুপ্তির দাবিতে ঝাড়ু মিছিল করে ১২নং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
মিছিল শেষে বক্তারা বলেন- চিহ্নিত জামায়াত বিএনপির নেতাকর্মীদের নিয়ে ১২নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের কোন মূল্যায়ন করা হয়নি। মোটা অংকের অর্থের লেনদেনের মাধ্যমে স্থানীয় জামায়াত-বিএনপি নেতাদের নিয়ে যুবলীগ গঠন করা হয়েছে। তাই উক্ত কমিটি বিলুপ্ত চান যুবলীগের পদবঞ্চিতরা।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ছাবের আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সায়েম শাহ, নজরুল ইসলাম, বেলাল আহমদ, ইমরান বদর, আহাদ, শিমুল ও ছাত্রলীগ নেতা রাহাত, সিয়াম, ফয়ছল, নেয়াজ, সুয়েল, আরিফ, আকাশ, টিপু, সাইদুর প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed