বিশ্বনাথে রিকশা চালকের মেয়েকে ধর্ষণ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক রিক্সা চালকের পঞ্চম শ্রেনীতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করেছে আবুল কাহার নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক। সে উপজেলার চৌধুরীগাঁও গ্রামের মৃত মরম আলীর পুত্র।
ধর্ষকের পাশবিক নির্যাতনের শিকার হওয়া ধর্ষিতা শিশুকে রক্তাক্ত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বুধবার (২৬ জুন) বিকেলে বিশ্বনাথ সদর ইউনিয়নের চৌধুরীগাঁঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শুকুরের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ৩দিন ধরে ঘটনাটি ধামাচাপা দিয়ে যাচ্ছেন এলাকার মাতব্বররা।
জানা গেছে, স্থানীয় মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রিকসা চালক ইরান মিয়ার মেয়ে গত বুধবার বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পর ঘরের কাছে টিউবওয়েলের পাশে তাকে ধর্ষণ করে আবুল কাহার।
পরে পরিবারের লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে ধর্ষিতার অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
ধর্ষিতার পিতা ইরান মিয়া সাংবাদিকদের জানান, স্কুল থেকে বাড়িতে আসার পর আমার মেয়েকে ধর্ষণ করে চৌধুরীগাঁও গ্রামের আবুল কাহার। মেয়েকে নিয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে আছি। তিনি সরকার ও প্রশাসনের কাছে বিচার চেয়ে বলেন, আমি এই ধর্ষকের দৃষ্ঠান্ত মূলক শাস্তি চাই।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. সামছুদ্দোহা পিপিএম সাংবাদিকদের বলেন, বিষয়টি কেউ আমাকে অবগত করেননি। তারপরও আমি ষিয়টি গুরুত্বের সাথে দেখছি, তদন্ত করছি।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed