Main Menu

সিলেটে ১০৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে ১০৪০ পিস ইয়াবাসহ ফারুক আহম্মদ (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত পৌণে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক ফারুক আহম্মদ জকিগঞ্জ উপজেলার ইছামতির নূরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed