জাফলংয়ে বজ্রপাতে শ্রমিক নিহত
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বজ্রপাতে এক বারকী শ্রমিক নিহত হয়েছে।
নিহত সোহেল (২০) উপজেলার নয়া গাঙেরপাড় গ্রামের সুমেজ মিয়ার ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাফলং পিয়াইন নদীর নয়াবস্তি এলাকায় বারকী নৌকা নিয়ে পাথর সংগ্রহ করতে যায় সোহেল। পাথর সংগ্রহের কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহালম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« ২২ জুলাইয়ের মধ্যে এইচএসসির ফল (Previous News)
(Next News) ছাতকে বিআরটিসি বাস ভাংচুরের নিন্দা »
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed