ওয়ালটনের বিরুদ্ধে সিকৃবি কর্মকর্তার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন ধরণের পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে অভিযোগ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এডিশনাল রেজিস্টার মোহাম্মদ শাহ আলম।
এই লিখিত অভিযোগটির প্রেক্ষিতে ওয়ালটনকে নোটিশ পাঠিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ শাহ আলম ২০১৭ সালের ৫ আগস্ট সিলেট নগরীর সোবহানীঘাটে অবস্থিত ওয়ালটন প্লাজা থেকে একটি ওয়ালটন ভোল্টেজ স্ট্যাবিলাইজার ক্রয় করেন, যার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির মেয়াদ ২৪ মাস। চলতি বছরের ৯ মে পণ্যটিতে ত্রুটি দেখা দিলে তিনি তা সংশ্লিষ্ট শোরুমে নিয়ে যান। কিন্তু সেখানে দায়িত্বরত ব্যক্তি ওই পণ্যের রিপ্লেসমেন্ট না করে তাঁকে নগরীর তাঁতীপাড়ায় সার্ভিস সেন্টারে পাঠিয়ে দেন। তিনি সেখানে গেলে বলা হয় পণ্যটি মার্কেট থেকে আউট। তাঁকে একই মডেলের আরেকটি পণ্য দিতে চান সেখানে দায়িত্বরতরা। কিন্তু উক্ত পণ্যের বারকোড না থাকায় সেটি গ্রহণ করতে অসম্মতি জানান মোহাম্মদ শাহ আলম।
অভিযোগে আরো বলা হয়, কোম্পানী শর্ত ভঙ্গ করে প্রতারণা ও টালবাহানা করছে জানিয়ে গত ১২ মে ওয়ালটন কর্তৃপক্ষের বরাবরে একটি মেইল পাঠান শাহ আলম। কিন্তু ওয়ালটন কর্তৃপক্ষ অদ্যাবধি তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেনি।
ওই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওয়ালটন কর্তৃপক্ষ বরাবরে শুনানির নোটিশ প্রেরণ করে।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed