সুনামগঞ্জে ২৮৮ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: ইয়াবার চালান সহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার আদালতের মাধ্যমে থানা পুলিশ গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাপনা গ্রামের মোস্তফার ছেলে মো. আকরাম ও একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মগবুল হোসেন।
জানা গেছে, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশ্বম্ভপুরের মেরুয়াখলা গ্রামের সামনের সড়কে সোমবার রাতে টহলকালীন ইয়াবা বিক্রয়কালে আকরাম ও মগবুল হোসেনকে গ্রেফতার করে।
এরপর তাদের হেফাজত থেকে ২৮৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ১৮ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়।
র্যাব-৯ ,সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার ফয়সল আহমদ জানান, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের পর ওই রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed