রেল দুর্ঘটনায় সিলেট জেলা বিএনপির উদ্বেগ
বৈশাখী নিউজ ডেস্ক : কুলাউড়ার বরমচালে ভয়াবহ রেল দুর্ঘটনায় কয়েকজনের প্রাণহানি ও অসংখ্য যাত্রী আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট জেলা বিএনপি। দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ। একই সাথে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।
সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘কুলাউড়া বরমচালের রেল লাইন এবং সেখানে থাকা ব্রিজগুলোর ব্যাপারে বার বার বলা হলেও সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ নেয়া হয়নি। সরকারের কর্তাব্যক্তিদের খামখেয়ালীপনার কারণে ভয়াবহ রেল দুর্ঘটনায় বেশ কয়েকটি প্রাণ অকালে ঝরে গেছে। রেল লাইনের ত্রুটি বিচ্যুতি খুজেঁ বের করে তার সংস্কার করুন। যাদের গাফিলতির কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তাদের খুজেঁ বের করে দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করুন।’
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed