ছাতকে ৯ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দুর্গম সীমান্তপল্লীতে দরিদ্র শ্রমিকের ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণের সাত দিন পর কথিত সালিস বৈঠক থেকে জালাল মিয়া (৩২) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে।
শুক্রবার রাত ৮টায় ছাতক থানা পুলিশ উপজেলার দুর্গম সীমান্তপল্লী বৈশাকান্দি বাহাদুর পুর গ্রামেচলা কথিত সালিস বৈঠক থেকেই ভারতীয় একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করে।
সে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী বনগাঁও গ্রামের হানিফ মিয়ার ছেলে।
ভিকটিমের অভিভাবক সুত্রে জানা যায়, উপজেলার বনগাঁও গ্রামের জালাল গত ১৪ জুন শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী বৈশাকান্দি বাহাদুরপুর গ্রামে কাজ দেয়ার নাম করে এক দরিদ্র শ্রমিকের বাড়িতে যায়। ওই দিন দুপুরে শ্রমিকের ফাঁকা বসতঘরে হতদরিদ্র ওই শ্রমিকের ৯ বছরের শিশুকন্যাকে জালাল জোরপুর্বক ধর্ষণ করে।
শিশু কন্যার বাবা মা বাড়ি ফিরলে তাদেরকে ও পাড়া প্রতিবেশীর নিকট ঘর্ষণের ঘটনা খুলে বলে ওই শিশু কন্যা। এরপর রাতেই আইনি সহায়তা ও চিকিৎসা নিতে ভিকটিমকে নিয়ে তার পরিবারের লোকজন ছাতক উপজেলা সদরে যেতে চাইলে স্থানীয় ইউপি সদস্য সালিস বৈঠক করে বিচারের আশ্বাসে তাদেরকে উপজেলা সদরে যেতে বাঁধা দেন।
অভিযোগ রয়েছে, ওই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় কয়েকজন সালিসী ধর্ষণকারীর নিকট থেকে মোটা অংকের আর্থীক সুবিধা নিয়ে ভিকটিমমের পরিবারের লোকজনকে সালিসের নামে নানা অজুহাতে সময়ক্ষেপন করতে থাকেন।
এদিকে ঘটনা ধামাধাপা দিতে শুক্রবার (২১ জুন) বিকেলে ভিকটিমের গ্রামেরবাড়ি লাগোয়া সাজানো সালিস বৈঠকে বসেন অভিযুক্ত ধর্ষণকারিকে নিয়ে ওই ইউপি সদস্য ও সালিসীগণ।
এদিকে ধর্ষণের ঘটনায় ন্যায়বিচার প্রাপ্তির শংকায় এলাকার লোকজন শুক্রবার সালিস বৈঠক চলাকালে ছাতক থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে ঘটনাটি অবহিত করেন।
এরপর থানা পুলিশ রাতে বৈশাকান্দি বাহাদুরপুর গ্রামে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পেয়ে চলমান সালিস বৈঠক থেকে ধর্ষক জালালকে একটি ভারতীয় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে থানায় নিযে যায়।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হাই’র ব্যাক্তিগত মোবাইল ফোনে কল করে ঘটনা ও সালিস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো ঘটনা তদন্ত করছি, দেখি কী করা যায়।
সালিসে ধর্ষণের মত ঘটনা নিষ্পক্তি করা আইনসিদ্ধ কী না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ও কয়েকজন গ্রাম্য মুরুব্বী মিলে চেষ্টা করেছিলাম বিষয়টি মিটমাট করে দিতে কিন্তু গ্রামের কিছু যুবক মোবাইল করে থানা পুশিশ ও ইউএনও ম্যাডামকে জানালে আর তা সম্ভব হয়নি।
শুক্রবার রাত সাড়ে ৮টায় ছাতক থানার ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে একটি ভারতীয় চোরাই মোটরসাইকেল সহ পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed