Main Menu

সিলেটে ২৪ জুনের পরিবহন ধর্মঘট স্থগিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগ ও ব্রাক্ষণবাড়িয়ায় আগামী ২৪ জুন ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

সিলেট বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাথে আলোচনার প্রেক্ষিতে এ ধর্মঘট স্থগিত করা হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালুর প্রতিবাদে ২৪ জুন পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

শুক্রবার রাতে উভয়পক্ষের সাথে প্রশাসনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

একপক্ষে সিলেট বিভাগ ও ব্রাক্ষণবাড়িয়া বাস মালিক সমিতির সচিব সজিব আলী ও অপরপক্ষে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক এডভোকেট রাজ উদ্দিন নেতৃত্ব দেন বলে বৈঠকে অংশগ্রহণকারী পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed