Main Menu

পরিবহন ধর্মঘটের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনৈতিক ধর্মঘটের প্রতিবাদে গণঅনাস্থা প্রাচীর কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।

কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্রাব সিলেটের সভাপতি মো.জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, ক্যাবের সুনামগঞ্জ এর সভাপতি আব্দুস শহিদ মুহিতের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আল আজাদ, মুক্তিযোদ্ধা মহি উ্দিন, এডভোকেট আতাউর রহমান আজাদ, অঞ্জন সরকার, এডভোকেট সালমা সুলতানা, ওয়াহিদুর রহমান, মাধুরী গুণ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালুর দাবি দুই জেলার মানুষের দীর্ঘদিনের। কিন্তু পরিবহন মালিক-শ্রমিকরা যাত্রীদের জিম্মি করে তাদের ফায়দা হাসিল করতে ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ধর্মঘট প্রত্যাহার না করলে সিলেট ও সুনামগঞ্জের মানুষও বাধ্য হবে আন্দোলনে নামতে।

Share





Related News

Comments are Closed