সিলেটে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ জুন) রাত সাড়ে ১০টায় কদমতলী এলাকার শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাজেদ আহমদ (২২) সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তর আইয়র গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
এ ঘটনায় এসআই মো. শাহিন মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানার মামলা রুজু করা হয়।
পুলিশ জানায়, মাজেদ মিয়া দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
« ‘ডিজিটাল সেন্টার এখন ডিজিটাল বাংলাদেশের প্রতিচ্ছবি’ (Previous News)
(Next News) পরিবহন ধর্মঘটের প্রতিবাদে সিলেটে মানববন্ধন »
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed