সিলেটে কর আইনজীবী সমিতির কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৭৪ ধারার উপধারা ২ এর ক্লজ “এফ” প্রভাইসো বিলুপ্তের প্রস্তাবের প্রতিবাদে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সাধারণ সদস্যদের নিয়ে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুুপুুরে নগরীর হাউজিং এস্টেটস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. আবুল ফজল।
জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মোহাম্মদ কুতুব উদ্দিন।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৭৪ ধারার উপধারা ২ এর ক্লজ “এফ” প্রভাইসোটি বিলুপ্তের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব বাতিলের দাবীতে সভায় বক্তারা বলেন, আয়কর আইনজীবীদের কার্যক্রম ও আচরণ সুশৃঙ্খল রাখার জন্য ২০০৬ সালের অর্থ আইনের মাধ্যমে আয়কর অধ্যাদেশে “Provided that such an Income tax practitioner shall be a member of a registeredTaxes Bar Association” প্রভাইসোটি সন্নিবেশিত করা হয়েছিল। বাংলাদেশে ৬৪টি আয়কর আইনজীবী সমিতি রয়েছে। এই আইনজীবী সমিতিগুলোতে ১৮ হাজারেরও অধিক আয়কর আইনজীবী সদস্য হিসাবে অন্তর্ভুক্ত রয়েছেন। উক্ত প্রভাইসোর উপর ভিত্তি করে আয়কর আইনজীবী সমিতিগুলো আয়কর আইনজীবীদের নিয়ন্ত্রণ করে থাকে। প্রভাইসোটি বিলুপ্ত হলে আয়কর আইনজীবীগণ সমিতিগুলোর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবেন এবং তাদের নিয়ন্ত্রণহীন কার্যকলাপ বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, ফলশ্রুতিতে সরকারের রাজস্ব আহরণ কার্যক্রম ব্যাহত হবে।
বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন, এডভোকেট মো. আবিদ আলী চৌধুরী, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বারের সহ-সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. মাহমুদুর রহমান, মো. শফিকুর রহমান, সিরাজুল হোসেন আহমদ, এডভোকেট পরীক্ষীত এন্দ, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, মো. বাহাউদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, মো. কামাল আহমদ, মো. ইফতিয়াক হোসেন মঞ্জু, মো. আমিনুল ইসলাম, মো. জহিরুল ইসলাম রিপন, এডভোকেট মোহাম্মদ কুতুব উদ্দিন।
সভায় সর্বসম্মতিক্রমে ৪ দিনের কর্মসূচী গ্রহণ করা হয। কর্মসূচিগুলো হল- ২৩ জুন রোববার বেলা ২টায় হাউজিং এষ্টেস্থ কর অঞ্চলের সামনে মানববন্ধন, ২৫ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ২৬ জুন বুধবার বেলা ২টায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাথে প্রেস কনফারেন্স এবং ২৭ জুন বৃহস্পতিবার আয়কর আইনজীবীদের পূর্ণ দিবস কর্ম বিরতি।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed