Main Menu

চয়ন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

বৈশাখী নিউজ ডেস্ক : কিশোরগঞ্জে চাঞ্চল্যকর চয়ন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৫ সালের ২ ডিসেম্বর হোসেনপুর উপজেলার চান শিবলা গ্রামে চয়ন নামে এ ব্যক্তিকে হত্যা মামলায় আদালত এই রায় দেয়।

Share





Related News

Comments are Closed