লালাবাজারে বাসের ধাক্কায় অটো যাত্রী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল কাইয়ুম (৩৫) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাবরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে লালাবাজার কুশিয়ারা সিএনজি পাম্পের সামনে একটি সিএনজি অটোরিকশাকে (সিলেট থ ১২-১৩৯১) ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহণের (ঢাকা মেট্রো ব ১৪-৩৭৮১) একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে বাসটি আটক করা হয়েছে। তবে বাসটির চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed