Main Menu

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১০ জুন) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রির্টানিং কর্মকর্তা।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রহমান মিজানকে নৌকা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসানকে জগ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে নারিকেল গাছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মর্তুজ আলীকে চামচ এবং বিএনপি নেতা এম ইসলাম তরফদার তনুকে মোবাইল ফোন প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এদিকে, প্রতীক বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

চূড়ান্তভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। ইতোমধ্যে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন প্রার্থীরা। তাদের মধ্যে একজন বিএনপির, বাকি চারজন আওয়ামী লীগ নেতা। তাই এই সুযোগ কাজে লাগিয়ে একমাত্র প্রার্থীর পক্ষে ভোটার টানতে সরব বিএনপি নেতারা।

এর আগে গতকাল রোববার প্রার্থিতা প্রত্যাহার করেন পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন ও স্বতন্ত্র প্রার্থী গাজী পারভেজ হাসান।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে গত ২৮ নভেম্বর পদত্যাগ করেন মেয়র জি কে গউছ। ফলে মেয়রের পদটি শূন্য হয়। আগামী ২৪ জুন মেয়র পদের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।

Share





Related News

Comments are Closed