গোয়াইনঘাটে সিএনজি-লেগুনার সংঘর্ষে নিহত ১
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের সারী-গোয়াইনঘাট সড়কে লেগুনা-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রিয়া আক্তার (১২) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
রোববার (৯ জুন) বেলা আড়াইটার দিকে গোয়াইনঘাট উপজেলার কুরিহাই নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত প্রিয়া গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়নের মইপুর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে।
আহতরা হলেন- প্রিয়ার বাবা ইসলাম উদ্দিন (৪৫), মা ফরিদা বেগম (৩৫), ভাই সুফিয়ান আহমদ (১৬), রেজওয়ান আহমদ (১২) ও সাফায়াত হোসেন (১০)। আহতদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, ইসলাম উদ্দিন পরিবার নিয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চারখাই এলাকায় বসবাস করে আসছেন। ঈদুল ফিতর উদযাপনের জন্য পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে যান। আত্মীয়-স্বজনের সাথে ঈদ উদযাপনের পর সিএনজি অটোরিক্সা দিয়ে চারখাইয়ে ফেরার পথে সারী-গোয়াইনঘাট সড়কে সিএনজি-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত হয় শিশুকন্যা প্রিয়া। আহতদের দ্রুত জৈন্তাপুর হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে এঘটনার প্রতিবাদে স্থানীয়রা সারী-গোয়াইন সড়কের আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রাম এলাকায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার এস আই নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এলাকাবাসীর সমন্বয়ে রাস্তার অবরোধ প্রত্যাহার করা হয়েছে। নিহত প্রিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed