হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ১৬ জুন
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে ১৬ জুন থেকে। আশকোনা হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রত্যেক হজযাত্রীকে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেয়া হবে। রাজধানী ঢাকাসহ সারা দেশে স্বাস্থ্য পরীক্ষার পর হজযাত্রীদের স্বাস্থ্যসনদও দেয়া হবে।
ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীরা যেসব স্বাস্থ্যকেন্দ্রে টিকা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন সেগুলো হলো—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদাপাড়ার ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতাল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল।
৩০ জুন থেকে আশকোনা হজ কার্যালয় মেডিকেল সেন্টারে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। অন্য সব জেলার হজযাত্রীরা বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা শহরে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এই কেন্দ্রগুলো থেকে হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষার পর মেনিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্যসনদ সংগ্রহ করবেন। কারণ, বিমানবন্দরে এই স্বাস্থ্যসনদ দেখাতে হবে। এ ছাড়া প্রত্যেক হজযাত্রীর পাসপোর্টের পেছনে আবশ্যিকভাবে মক্কা ও মদিনার আবাসনের সঠিক ঠিকানাসংবলিত স্টিকার লাগিয়ে নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রী তাঁর নিবন্ধন সনদ সংরক্ষণ করবেন। তিনি নিজেই ট্র্যাকিং নম্বর দিয়ে হজের ওয়েবসাইটে www.hajj.gov.bd তথ্যাদি যাচাই করতে পারবেন। পিলগ্রিম আইডি নিশ্চিত করার জন্য হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন। ভিসা নিশ্চিত করার জন্য হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখবেন। বিমান টিকিট ও ফ্লাইটের তারিখ নিশ্চিত করার জন্য হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখবেন। নির্দিষ্ট তারিখের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ভ্যাকসিন নিতে হবে। জরুরি কোনো তথ্যের প্রয়োজন হলে ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
Related News
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেRead More



Comments are Closed