ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো জেলেরা
বৈশাখী নিউজ ডেস্ক: সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন জেলেরা।
রোববার (৯ জুন) সকাল ১০টা থেকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাংলাবাজার বাইপাস এলাকার সড়কে অবস্থান নিয়েছেন।
অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
জেলেরা সড়কে অবস্থান করছে উল্লেখ করে সীতাকুণ্ড থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন,‘তাদের সরিয়ে নিতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ৩৮টি জেলে পল্লী থেকে আসা নারী-শিশুসহ সহস্রাধিক জেলে সড়কে অবস্থান নিয়েছে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে তারা সীতাকুণ্ড উপজেলা পর্যন্ত রাস্তার একপাশে জড়ো হয়েছে। সকাল ১০টার দিকে পুলিশ এসে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা রাস্তার দুপাশে এবং সড়কে অবস্থান নেয়।
জেলেরা পূর্ব ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী এ কর্মসূচি পালন করেছেন বলে জানা যায়।
এর আগে ১ জুন সাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশন এক সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি লিটন জলদাস ৭ দিনের মধ্যে এই সমস্যার সমাধান করার জন্য আল্টিমেটাম দেন।
অন্যথায় ৯ জুন থেকে মহাসড়ক অবরোধ করা ঘোষণা দেন। তার অংশ হিসেবে আজ রাস্তায় অবস্থান নিয়েছেন জেলেরা।
ওসি দেলোয়ার হোসেন বলেন, সড়কের পাশে এখনও জেলেরা অবস্থান করছে। তবে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। জেলেদের বুঝিয়ে সড়কের পাশে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রতিবছর ২৩ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সাগরে মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা থাকে। অন্য বছর এই সময় ছোট কাঠের নৌকায় করে জেলেরা মাছ ধরতে পারত। কিন্তু এ বছর এসব ছোট ছোট নৌকার ক্ষেত্রেও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
Related News
দুইদিন ধরে বিদ্যুৎহীন ভবনে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুইজন
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরতRead More
পদত্যাগের দাবীতে চুয়েটে ভিসির ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: পদত্যাগের দাবীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপকRead More



Comments are Closed