আফ্রিকাকে হারিয়ে টাইগারদের উড়ন্ত যাত্রা
স্পোর্টস ডেস্ক: অত:পর দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ ক্রিকেটে যাত্রা শুরু করলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ২১ রানের ব্যবধানে হারিয়ে টাইগাররা ছিনিয়ে আনলো এক লড়াকু জয়।
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম করলেন ফিফটি, উপহার দিলেন বিশ্বকাপে রেকর্ড জুটি। শেষটায় ঝড় তুললেন মাহমুদউল্লাহ, বাংলাদেশ পেল ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ। বোলাররাও রাখলেন সম্মিলিত অবদান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ।
বাংলাদেশের ২১ রানের জয়
জিততে রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়ায় সফল হতে হতো। বাংলাদেশের বোলারদের সম্মিলিত অবদানে পারেনি ফাফ দু প্লেসির দল।
৩৩১ রান তাড়ায় ৮ উইকেটে ৩০৯ রান করে দক্ষিণ আফ্রিকা।
৬৭ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ সাইফ উদ্দিন ২ উইকেট নেন ৫৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩০/৬ (তামিম ১৬, সৌম্য ৪২, সাকিব ৭৫, মুশফিক ৭৮, মিঠুন ২১, মাহমুদউল্লাহ ৪৬, মোসাদ্দেক ২৬, মিরাজ ৫; এনগিডি ৪-০-৩৪-০, রাবাদা ১০-০-৫৭-০, ফেলুকোয়ায়ো ১০-১-৫২-২, মরিস ১০-০-৭৩-২, মারক্রাম ৫-০-৩৮-০, তাহির ১০-০-৫৭-২, দুমিনি ১-০-১০-০)
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩০৯/৮ (ডি কক ২৩, মারক্রাম ৪৫, দু প্লেসি ৬২, মিলার ৩৮, ফন ডার ডাসেন ৪১, দুমিনি ৪৫, ফেলুকোয়ায়ো ৮, মরিস ১০, রাবাদা ১৩, তাহির ১০; মুস্তাফিজ ১০-০-৬৭-৩, মিরাজ ১০-০-৪৪-১, সাইফ ৮-১-৫৭-২, সাকিব ১০-০-৫০-১, মাশরাফি ৬-০-৪৯-০, মোসাদ্দেক ৬-০-৩৮-০)
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed